মাইক্রোসফট আনছে নতুন কি-বোর্ড

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট করপোরেশন এবার নতুন প্রযুক্তির কি-বোর্ড তৈরি করেছে। এটি দেখতে মাইক্রোসফটের ‘স্কালপ্ট অর্গানোমিক’ কি-বোর্ডের মতো তেমন সুন্দর নয়। বর্তমান সাধারণ কি-বোর্ডের চেয়ে এটি কিছুটা বড় এবং নকশা করা। এর নাম দেওয়া হয়েছে ‘মান্টা রে’। কি-বোর্ডটিতে আছে হাত রাখার একটি কুশন। তা ছাড়া এটি পাতলা এবং উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে সমন্বয়ের জন্য রয়েছে বিশেষ ধরনের কি। এর ওপরে সামনের দিকে রয়েছে একটি অপসারণযোগ্য রাইজার। মান্টা রে কি-বোর্ডটি আসলে একটি বান্ডেলের অংশ, যাকে বলা হয় স্কালপ্ট অর্গানোমিক ডেস্কটপ। এতে একটি মাউস এবং সেই সঙ্গে একটি নম্বর প্যাড সংযুক্ত থাকে। মজার ব্যাপার হলো, এটির মূল অংশ থেকে নম্বর প্যাডটি আলাদা করা যায়। কি-বোর্ড ও মাউস দুটিই কম্পিউটারের সঙ্গে তার ছাড়াই (ব্লুটুথ নয়) আলাদা করে সংযুক্ত করা যাবে। মাউসসহ কি-বোর্ডটির দাম ১২৯ দশমিক ৯৫ ডলার। তবে মাউস ও কি-বোর্ড আলাদাভাবেও কেনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে মাউসের দাম পড়বে ৮০ দশমিক ৯৫ ডলার এবং কি-বোর্ডের দাম পড়বে ৫৯ দশমিক ৯৫ ডলার।
—ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা