মাইক্রোসফট আনছে 'নকিয়া এক্স২'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়ার এক্স সিরিজের স্মার্টফোন
নকিয়ার এক্স সিরিজের স্মার্টফোন

নকিয়াকে কিনে নেওয়ার পরও অ্যান্ড্রয়েড পোর্টফোলিও কাজ চালিয়ে যাচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নির্মাতা মাইক্রোসফট। নকিয়া এক্স সিরিজের পরবর্তী সংস্করণ এক্স২ বাজারে ছাড়বে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। এক্স২ হবে মাইক্রোসফটের অধীনে নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড ফোন।

সম্প্রতি চীনের বাইদু ডটকমে নকিয়ার এক্স২ সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুসারে নকিয়া এক্স২ স্মার্টফোনে থাকবে স্ন্যাপড্রাগন ২০০ প্রসেসর ও এক গিগাবাইট র্যাম। এতে চার গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা থাকবে। বর্তমানে নকিয়া এক্স স্মার্টফোনে রয়েছে এক গিগাহার্টজের ডুয়াল কোর স্ন্যাপড্রাগন এস৪ প্লে প্রসেসর ও ৫১২ মেগাবাইট র্যাম।

আগামী বছরের শুরুতে নতুন স্মার্টফোন বাজারে ছাড়বে মাইক্রোসফট। অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়া এক্স সিরিজের স্মার্টফোনে কিছু পরিবর্তন করে তা বাজারে আনবে প্রতিষ্ঠানটি।

২৪ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উপলক্ষে ‘এক্স’, ‘এক্স প্লাস’ ও ‘এক্সএল’ নামে অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড সংস্করণের তিনটি ফোন উন্মুক্ত করেছিল নকিয়া।
বাজার গবেষকেরা জানিয়েছেন, এক্স সিরিজে নতুন প্রজন্মের স্মার্টফোন আনবে মাইক্রোসফট। নতুন স্মার্টফোনে হোম বাটন যুক্ত করবে প্রতিষ্ঠানটি। এখনকার এক্স সিরিজের স্মার্টফোনগুলোতে হোম বাটন না থাকায় ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে নকিয়াকে।
মাইক্রোসফট অবশ্য আনুষ্ঠানিকভাবে এই স্মার্টফোন সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।