মাইক্রোসফট উইন্ডোজ ৭ নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট উইন্ডোজ ৭\ লেখক: মাহবুবুর রহমান\ দাম: ৩০০ টাকা\ পৃষ্ঠা: ৪০০\ প্রকাশক: সিসটেক পাবলিকেশনস লিমিটেড, ঢাকা\মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭। নানা ধরনের নতুন সুবিধা ছাড়াও এ অপারেটিং সিস্টেমে রয়েছে অনন্য সব বৈশিষ্ট্য। উইন্ডোজ ৭-এর বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে মাইক্রোসফট উইন্ডোজ ৭ বইটি। বইটি লিখেছেন মাহবুবুর রহমান। ২১ অধ্যায়ের এ বইতে রয়েছে কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা; যার মধ্যে রয়েছে কম্পিউটারের আবিষ্কার তথ্য, শ্রেণীবিভাগ, ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের বিস্তারিত বর্ণনা। প্রাথমিক তথ্যের পাশাপাশি ওয়েববিষয়ক তথ্য, মাইক্রোসফটের বিভিন্ন অপারেটিং সিস্টেম থেকে শুরু করে উইন্ডোজ ৭-এর বিভিন্ন বৈশিষ্টগুলোর বর্ণনাও রয়েছে। ভিন্ন ভিন্ন অধ্যায়ে উইন্ডোজ ৭-এর নানা ধরনের বৈশিষ্ট্যের বিস্তারিত বর্ণনা রয়েছে। এ ছাড়া রয়েছে উইন্ডোজ ৭ ইনস্টল পদ্ধতি, প্রয়োজনীয় জরুরি কিছু বিষয়, নতুন ডিজাইন, ফাইল ও ফোল্ডারের নানা বিষয়, ডিস্ক ড্রাইভ বিষয় আলোচনা, হার্ডওয়্যার কনফিগারেশন, নেটওয়ার্ক ও ডিভাইস ব্যবস্থাপনা, নিরাপত্তাসহ নানা বিষয়। প্রতিটি বিষয়ের সঙ্গে রয়েছে আলাদাভাবে চিত্র। আগে যাঁরা উইন্ডোজ এক্সপি ব্যবহার করতেন, তাঁরা নতুনভাবে উইন্ডোজ ৭ ব্যবহার করলে কিছু সমস্যায় পড়তে পারেন। সেসব সমস্যার সহজ সমাধান রয়েছে বইটিতে। বিস্তারিত জানা যাবে www.systechpublications.com ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী