মাইক্রোসফট এবং আইইউটি চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট বাংলাদেশ লিঃ এবং ইসলামিক ইউনিভারসিটি অফ টেকনোলজির (আইইউটি) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য অধ্যাপক এম ইমতিয়াজ হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ডেভলোপার অমি আজাদ তিনটি বিষয়ের উপর মাইক্রোসফটের নানান কার্যক্রম তুলে ধরেন। যার মধ্যে রয়েছে বিশ্ব পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে ছাত্ররা প্রযুক্তির অংশ হতে পারে এবং এতে মাইক্রোসফটের অঙ্গীকারের কথা, প্রোগ্রাম পরিচিতি এবং এর মাধ্যমে কিভাবে ছাত্ররা মাইক্রোসফট হতে বিনামূল্যে সফটওয়্যার, টুলস, প্লাটফর্ম ও অপারেটিং সিস্টেম পেতে পারে এবং কিভাবে মাইক্রোসফটের সহযোগিতার পাওয়া যাবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। —বিজ্ঞপ্তি