মাইক্রোসফট ওপেন লাইসেন্সের পরিবেশক হলো স্মার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিপণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে মাইক্রোসফটের ওপেন লাইসেন্সিং কর্মসূচির পরিবেশক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসকে লিখিত অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হোসেন বলেন, ‘আমাদের উদ্দেশ্য পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া।’ স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘মাইক্রোসফটের মতো একটি প্রতিষ্ঠানের পণ্য আমরা বাজারজাত করব, এটা অনেক বড় ব্যাপার। এই লাইসেন্স কর্মসূচির মাধ্যমে দেশের এনজিও, দাতব্য ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো প্রতিষ্ঠান উপকার পাবে।’ —নিজস্ব প্রতিবেদক