মাস্টারিং মাইক্রোসফট ওয়ার্ড\ লেখক: বাপ্পি আশরাফ\ দাম: ৩৫০ টাকা\ পৃষ্ঠা: ৪৬৪\প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\দাপ্তরিক কাজের জন্য জনপ্রিয় মাইক্রোসফট অফিসের সফটওয়্যারগুলো। এর মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে আছে এমএস ওয়ার্ড। সময়ের সঙ্গে সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ডেরও বেশ কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়েছে। প্রায় প্রতিটি নতুন সংস্করণেই রয়েছে নতুন কিছু সুবিধা এবং কিছু পরিবর্তন। আর মাইক্রোসফট ওয়ার্ডের এমন বিষয়গুলো নিয়েই প্রকাশিত হয়েছে মাস্টারিং মাইক্রোসফট ওয়ার্ড বইটি। লিখেছেন বাপ্পি আশরাফ। যাঁরা কম্পিউটার বিষয়ে কম জানেন কিংবা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ভালো জানেন না, তাঁদের জন্য বইটি খুব কাজের। বইটিতে ওয়ার্ডের ২০০৭, ২০১০ ও ২০১৩ সংস্করণ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।বইতে ২৪টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে মাস্টারিং মাইক্রোসফট অফিস ওয়ার্ডের নানা বিষয়। প্রতিটি অধ্যায়ে বিষয়ের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি ও বর্ণনা। এর মাধ্যমে জানা যাবে কম্পিউটারের প্রাথমিক ধারণা, উইন্ডোজের প্রাথমিক ধারণা, প্রকল্পভিত্তিক বাস্তব কাজের বর্ণনা, প্রিন্টিং টিপস, বাংলা-ইংরেজি টাইপের পদ্ধতি, বাংলা কি-বোর্ড, ইন্টারনেট ও ই-মেইল পদ্ধতি, বানানের নির্দেশিকা ও প্রুফ সংশোধনী, প্রতিটি সংস্করণ পরিচিতি ইত্যাদি। এ ছাড়া সফটওয়্যারের প্রকারভেদ, স্ট্যান্ডার্ড সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম সম্পর্কেও জানা যাবে। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানতে আগ্রহী ব্যক্তিদের বইটি সাহায্য করবে। —রাহিতুল ইসলাম