মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ভাষাভাষীদের জন্য যান্ত্রিক অনুবাদক মাইক্রোসফট ট্রান্সলেটরে যুক্ত করা হয়েছে বাংলা ভাষা। এ প্রসঙ্গে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, মাইক্রোসফট ট্রান্সলেটরে সমর্থনযোগ্য ৬০টির বেশি ভাষা থেকে বাংলা ভাষায় লিখিতভাবে যোগাযোগ করা যাবে।
মুঠোফোন অ্যাপ কিংবা ওয়েবসাইটে গিয়ে মাইক্রোসফট ট্রান্সলেটর লাইভ ফিচারের মাধ্যমে ৯টি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। গ্রাহক সহায়তা ও সেবা, ওয়েব লোকালাইজেশন বা স্থানীয়করণ, প্রশিক্ষণ বা অভ্যন্তরীণ যোগাযোগের উদ্দেশ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো অনায়াসে তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে মাইক্রোসফটের ট্রান্সলেটর টেক্সট এপিআই যুক্ত করতে পারবে। ট্রান্সলেটর অ্যাপ পাওয়া যাবে translator.microsoft.com/apps ঠিকানায়।
বিজ্ঞপ্তি