মাইক্রোসফট নিয়ে এল ডেটাসেন্টার ব্যবস্থাপনার সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন বাংলাদেশের বাজারের জন্য ডেটাসেন্টার ব্যবস্থাপনার সফটওয়্যার সমাধান ‘ডেটাসেন্টার ম্যানেজমেন্ট সলিউশন’। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশ এ ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তির নানা দিক উপস্থাপন করেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাইক্রোসফটের লিড সলিউশন সেলস প্রফেশনাল চার্লি ট্যান। তিনি বলেন, ‘এখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তথ্য অর্থাৎ ডেটা-ভিত্তিক কাজের সংখ্যা বাড়ছে। আর এর ফলে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। এসব বিষয় সহজে সমাধান করার জন্য মাইক্রোসফট নিয়ে এসেছে ডেটাসেন্টার ম্যানেজমেন্ট সলিউশন। এটিকে বলা হচ্ছে, সিস্টেম সেন্টার স্যুট। এর ফলে অতিরিক্ত জনবল ছাড়াই শুধুু কিছু যন্ত্র ও সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের জটিল ডেটাসেন্টারকে আরও কার্যকরী এবং সহজভাবে কাজ করানো যাবে। আর বর্তমানে যেহেতু বেশির ভাগ কম্পিউটারে মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার ব্যবহূত হচ্ছে, সেহেতু এই কাজ আরও সহজভাবে সমাধান করতে পারবে মাইক্রোসফটের ডেটাসেন্টার ম্যানেজমেন্ট সলিউশন। অনুষ্ঠানে বক্তব্য দেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ ও সলিউশন ম্যানেজার মশিউর রহমান। —মোছাব্বের হোসেন