মাইক্রোসফট বাংলাদেশে ইন্টার্নশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট বাংলাদেশে অ্যাপ প্রস্তুতকারী শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ তৈরি করেছে। কম্পিউটার বিজ্ঞান বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উইন্ডোজ ফোন এবং উইন্ডোজ ৮ নিরীক্ষামূলক অ্যাপ তৈরির অভিজ্ঞতা দিতেই এই উদ্যোগ।মাইক্রোসফট বাংলাদেশে বেশ কয়েক বছর ধরেই কারিগরি বিঝসয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে সফটওয়্যার এবং প্রশিক্ষণ দিচ্ছে। কারিগরি শিক্ষার্থীদের স্বপ্নের প্রতিষ্ঠান মাইক্রোসফটের বাংলাদেশ শাখায় সীমিত পর্যায়ে অ্যাপ তৈরির অভিজ্ঞতা অর্জনে আবেদন করতে পারবেন। বিস্তারিত http://aka.ms/intern।
—বিজ্ঞপ্তি