মাইক্রোসফটের আউটলুকে চালু হয়েছেনতুন সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুকে যুক্ত হয়েছে নতুন সুবিধা।

সম্প্রতি আউটলুকের জন্য ‘ক্লাটার টুল’ নামের বিশেষ সুবিধা চালু করেছে মাইক্রোসফট। এ সুবিধার ফলে প্রয়োজনীয় ই-মেইল নির্দিষ্ট বিভাগে চলে আসবে।

এর ফলে ব্যবহারকারীরা সহজেই ই-মেইল খুঁজে পাবেন। এ সুবিধা অনেকটা জিমেইলের ইতিমধ্যে চালু থাকা প্রায়োরিটি ইনবক্সের মতোই কাজ করবে। ৩১ মার্চ শুরু হওয়া তিন দিনের মাইক্রোসফট এক্সচেঞ্জ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সুবিধাগুলো চালুর ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে এ সম্মেলন আজ শেষ হবে।

সম্মেলনে মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জেফ টেপের মাইক্রোসফট অফিস ৩৬৫ ব্যবহারকারীদের জন্যও নতুন এ সুবিধাগুলো চালুর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এতে জানানো হয়, নতুন এ সুবিধার মাধ্যমে বিভিন্ন মেইল নির্দিষ্ট বিভাগে জমা হবে, যার ফলে সহজেই মেইল খুঁজে পাওয়া যাবে।

বর্তমানে পরীক্ষামূলকভাবে এ সেবাটি চালু হলেও চলতি বছরেই এ সেবাগুলো পূর্ণাঙ্গভাবে চালু হবে।

উল্লেখ্য, মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক সেবা ওয়ানড্রাইভের মাধ্যমে বর্তমানে একাধিক ব্যবহারকারী একই সময়ে তথ্য সম্পাদনার কাজ করতে পারবেন।

—ম্যাশএবল অবলম্বনে কাজী আলম