মাইক্রোসফটের ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের সঙ্গে সমঝোতাস্মারক চুক্তিবদ্ধ ১৫টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার্স প্রকল্পের আওতায় দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ শুরু হয়েছে। প্রতিনিধিদের মূল কাজ হবে বিশ্ববিদ্যালয়গুলোয় বিনা মূল্যে দেওয়া মাইক্রোসফটের সফটওয়্যারগুলোয় বিজ্ঞান ও প্রযুক্তিকাজে দক্ষতা অর্জন করা। শিক্ষার্থীরা মাইক্রোসফটের কাছ থেকে প্রোগ্রামিং ও অ্যাপস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ পাবেন। আবেদন করা যাবে http://aka.ms/applyMSP ঠিকানায়। —বিজ্ঞপ্তি