মাইক্রোসফটের চেয়ে অ্যাপলের শেয়ার মূল্য বেশি!
বিশ্বের অন্যতম সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান মাইক্রোসফটকে বর্তমান শেয়ার দামের দিক দিয়ে হটিয়ে উপরে উঠেছে বিশ্বের অন্যতম আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সম্প্রতি প্রকাশিত এক বিবরণী অনুযায়ী বর্তমানে অ্যাপলের শেয়ার বাজার মূল্য ২২ হাজার ২০০ কোটি টাকা এবং মাইক্রোসফটের বর্তমান শেয়ার মূল্য ২১ হাজার ৯০০ কোটি টাকা। তবে এখনো লাভের দিক দিয়ে এগিয়ে আছে মাইক্রোসফট। সর্বশেষ বার্ষিক আয় এক হাজার ৪৬০ কোটি টাকা যার সঙ্গে অ্যাপলের আয়ের পার্থক্য ৫৭০ কোটি টাকা। এ ছাড়াও মাইক্রোসফটের পুরো এক বছরের আয় পাঁচ হাজার ৮৪০ কোটি টাকা আর অ্যাপলের তিন হাজার ৬৫০ কোটি টাকা। ১৯৯০ সালে চালু হওয়া অ্যাপলের নানা ধরনের পণ্যের মধ্যে রয়েছে কম্পিউটার, গান শোনার যন্ত্র আইপড, স্পর্শকাতর ফোন আইফোন এবং সর্বশেষ ট্যাবলেট পিসি আইপ্যাড। এর মধ্যে ২০০১ সালে প্রকাশিত আইপড ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০০৭ সালে প্রকাশিত আইফোন বের হওয়ার পর অ্যাপলের আয় বেড়ে যায় অনেক বেশি। অন্যদিকে সফটওয়্যার তৈরি প্রতিষ্ঠান মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেম শতকরা প্রায় ৯০ ভাগ ব্যবহারকারী ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার করে। মাইক্রোসফট এগিয়ে যাচ্ছে তাদের অপারেটিং সিস্টেম ও বিভিন্ন সফটওয়্যার তৈরির মাধ্যমে। সফটওয়্যারের পাশাপাশি এক্স বক্স গেমস তৈরির মাধ্যমেও সফলতা পায় প্রতিষ্ঠানটি। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী