মাইক্রোসফটের নতুন প্রযুক্তি নিয়ে ঢাকায় প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় হয়ে গেল মাইক্রোসফট বাংলাদেশের বিশেষ প্রযুক্তি প্রদর্শনী। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এ আয়োজনে মাইক্রোসফটের গ্রাহক ও অংশীদারেরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮, উইন্ডোজ সার্ভার ২০১২, এসকিউএল সার্ভার ২০১২ ও সিস্টেম সেন্টার ২০১২-এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ছিল উইন্ডোজ ৮-চালিত ল্যাপটপ ও ডেস্কটপ প্রদর্শনী।প্রদর্শনীর বিভিন্ন আয়োজনে বক্তারা মাইক্রোসফটের নতুন প্রযুক্তির মাধ্যমে তথ্যকেন্দ্রের বণ্টন ও ব্যবস্থাপনার কাজে কীভাবে যুক্ত করা যায়, সে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাইক্রোসফট বাংলাদেশের প্রধান কারিগরি কর্মকর্তা (সিওও) পুবুদ বসনায়েকে জানান, মাইক্রোসফট সব সময়ই তাদের গ্রাহক ও অংশীদারদের প্রয়োজন অনুযায়ী নানা ধরনের সেবা দিয়ে আসছে। এরই অংশ হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানানোর সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এ ধরনের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট এন্টারপ্রাইজ টেকনোলজি স্ট্র্যাটেজিস্ট (ইটিএস) হি বিন, ইটিএস জ্ঞায়ান পেইরিস, টেকনোলজি স্পেশালিস্ট ফর ডেটাসেন্টার কেনিথ এনজি ও ডেল এন্টারপ্রাইজ বিজনেস ডেভেলপমেন্টের ব্যবস্থাপক পিটার লাইসহ মাইক্রোসফট বাংলাদেশের কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, নতুন এসকিউএল ২০১২ ইতিমধ্যে তথ্য ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য ‘টোটাল কস্ট অব ওনারশিপ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এর মাধ্যমে গ্রাহকেরা ক্লাউড ব্যবস্থাপনা সঙ্গেও পরিচিত হতে পারবেন। —নুরুন্নবী চৌধুরী