মাইক্রোসফটের নিরাপত্তা প্রোগ্রাম ইনস্টলকরার বিপক্ষে অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মাইক্রোসফট করপোরেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের বিনা মূল্যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়া শুরু করেছে। তবে সরাসরি অ্যান্টিভাইরাস হিসেবে নামানো যাবে না (ডাউনলোড)। বরং অন্যান্য নিরাপত্তা প্রোগ্রামের হালনাগাদের (আপডেট) মতোই এটি ডাউনলোড হয়।উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরপরই এটির অ্যাকশন সেন্টার নামের প্রোগ্রামটি একটি কার্যকর নিরাপত্তা সফটওয়্যার খুঁজতে থাকে। যদি কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার না থাকে অথবা অ্যাকশন সেন্টার যদি চিহ্নিত করতে না পারে তবে মাইক্রোসফট স্বয়ংক্রিয়ভাবে এই আপডেট ইনস্টল করে থাকে। কম্পিউটার নিরাপত্তাসংক্রান্ত ইউরোপের শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো এবং পান্ডা সিকিউরিটিমাইক্রোসফটের এ কাজ অনৈতিক বলে মনে করছে।তাদের ভাষ্যমতে, বর্তমানে বাজারে এমন বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা বিনা মূল্যে অ্যান্টিভাইরাস বা কম্পিউটারের নিরাপত্তা সফটওয়্যার বিতরণ করে থাকে। মাইক্রোসফট এই ধরনের কোনো কার্যক্রম চালু করতে পারত।কিন্তু তারা অপারেটিং সিস্টেমের অন্যান্য হালনাগাদের সঙ্গে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করার মতো কোনো পদক্ষেপ নিতে পারে না। এর ফলে ব্যবহারকারীদের স্বাধীনতা ক্ষুণ্ন হবে বলেও তারা মনে করে। তবে এই ব্যাপারে মাইক্রোসফটের এক প্রতিনিধি জানিয়েছেন, গ্রাহকেরা তাঁদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাঁরা সব সময়ই তাঁদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে আসছেন। নিরাপত্তা সফটওয়্যার যেসব ব্যবহারকারী ব্যবহার করছেন না তাঁদের সহায়তা করার উদ্দেশ্যেই তাঁরা এই কার্যক্রম শুরু করেছেন। মাইক্রোসফটের এই পদক্ষেপ নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো কিছু দিনের জন্য পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছে। —সিনেট