মাইক্রোসফটের প্রযুক্তি কিনছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপন বাড়াতে মাইক্রোসফটের কাছ থেকে বিজ্ঞাপন-প্রযুক্তি কিনতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। ৬ সেপ্টেম্বর রয়টার্সের এক খবরে বলা হয়, ফেসবুকে দেয়া বিজ্ঞাপন অন্যান্য ওয়েবসাইটে দেখানোর জন্য মাইক্রোসফট নির্মিত প্রযুক্তি কেনার চেষ্টা করছে মাইক্রোসফট।ফেসবুক কর্মকর্তারা মাইক্রোসফটের অ্যাটলাস সলিউশন নামের প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার জন্য মাইক্রোসফটের সঙ্গে আলোচনা করছেন বলেও জানা গেছে। প্রসঙ্গত, ২০০৭ সালে ৬০০ কোটি ডলারে এ বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি কিনেছিল মাইক্রোসফট।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগলের বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ফেসবুক অ্যাটলাস সলিউশনস কিনতে চাইছে।