মাইক্রোসফটের বুটক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ মার্চ গাজীপুরের একটি রিসোর্টে মাইক্রোসফট সহযোগীদের নিয়ে বুট ক্যাম্পের আয়োজন করে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে মাইক্রোসফটের অফিস ৩৬৫-এর নতুন সুবিধাগুলো তুলে ধরা হয়। নকল সফটওয়্যার ব্যবহারের ঝুঁকি এবং ক্লাউড কম্পিউটিং সেবা আজিউর নিয়েও আলোচনা করা হয়। আলোচকদের মধ্যে ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ক্লাউড উন্নয়ন বিশেষজ্ঞ আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান, ব্যবস্থাপক (এসএমবি) মাসরুর হোসাইন এবং কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক (মাইক্রোসফট) আবু তারেক আল কাইয়্যুম।
বিজ্ঞপ্তি