মাইক্রোসফটের লুমিয়া আসছে ১১ নভেম্বর

নতুন লুমিয়া স্মার্টফোন বাজারে আনার দিনক্ষণ ঠিক করে ফেলেছে মাইক্রোসফট। ১১ নভেম্বর নকিয়ার নাম বাদ দিয়ে নিজস্ব ব্র্যান্ডিংয়ে প্রথমবারের মতো নতুন লুমিয়া ফোন উন্মুক্ত করবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট তাদের এক ব্লগ পোস্টে নতুন স্মার্টফোনের তথ্য প্রকাশ করেছে।
মাইক্রোসফট তাদের ব্লগ পোস্টে হ্যাসট্যাগ লুমিয়া দিয়ে লিখেছে, দৈনন্দিন জীবনের মোবাইল প্রযুক্তির ক্ষমতাকে সবার কাছে পৌঁছে দিচ্ছে মাইক্রোসফট। ‘বিগ অন এক্সপেরিয়েন্স’ স্লোগানে একটি ছবিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আসছে প্রথম মাইক্রোসফট লুমিয়া ফোনবাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের প্রথম লুমিয়া স্মার্টফোনটি হবে লুমিয়া ৬৩৫ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। যার কোণের দিকটি কিছুটা বাঁকানো হতে পারে। এই স্মার্টফোনটির কোড নাম আরএম-১০৯০। এর সামনে একটি ক্যামেরা ও পেছনে ফ্ল্যাশ সুবিধার ক্যামেরা থাকবে। এতে ৫ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে থাকবে। এ ছাড়া এটি থ্রিজি সমর্থন করবে। এই স্মার্টফোন দাম সম্পর্কে অবশ্য কোনো তথ্য প্রকাশিত হয়নি।