মাইক্রোসফটের সঙ্গে ডিবিএল গ্রুপের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের সঙ্গে এন্টারপ্রাইজ চুক্তি সই করেছে দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক ডিবিএল গ্রুপ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডিবিএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাদের ও মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বাজনায়েকে চুক্তিপত্রে সই করেন।
এ চুক্তির আওতায় বাংলাদেশে মাইক্রোসফটের লাইসেন্সিং সল্যুশন প্রোভাইডার টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেড ডিবিএল গ্রুপের জন্য সফটওয়্যারসহ মাইক্রোসফটের বিভিন্ন টিউটোরিয়াল সেটআপ ও বিভিন্ন প্রযুক্তিসেবা দেবে। এটাই দেশের তৈরি পোশাক শিল্প খাতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মাইক্রোসফটের প্রথম চুক্তি।
চুক্তিপত্র সইয়ের সময় উপস্থিত ছিলেন ডিবিএলের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, মাইক্রোসফট বাংলাদেশের লার্জ অপরচুনিটি ম্যানেজার জিয়াউল হক মল্লিক, টেক ওয়ানের কান্ট্রি জেনারেল ম্যানেজার তারেক সানুন প্রমুখ।
—বিজ্ঞপ্তি