মাইক্রোসফটের সফটওয়্যার নিয়ে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফট ডায়নামিকস এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট-বিষয়ক (সিআরএম) ‘মাইক্রোসফট ডায়নামিকস—ফুয়েল ইওর বিজনেস প্রোডাক্টিভিটি’ শীর্ষক একটি সলিউশন সেশন আয়োজন করে মাইক্রোসফট বাংলাদেশ। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা এতে অংশ নেন। মাইক্রোসফট পার্টনারসহ বিভিন্ন আইটি কোম্পানিও এতে অংশ নেয়। মাইক্রোসফটের আঞ্চলিক প্রধান কার্যালয়ের বিশেষজ্ঞরা ইআরপি ও সিআরএম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এটি পরিচিত মাইক্রোসফট সফটওয়্যার দিয়েই কাজ করে, যা একটি নতুন সলিউশনে সহজে সংগতিপূর্ণ এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। —বিজ্ঞপ্তি