মাইক্রোসফটের সফটওয়্যারে বিশেষ ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভার—স্ট্যান্ডার্ড/এন্টারপ্রাইজ সফটওয়্যারে ১০ শতাংশ এবং মইক্রোসফট অফিস ২০১০—স্ট্যান্ডার্ড/প্রফেশনাল প্লাস সফটওয়্যারে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দিচ্ছে কম্পিউটার সোর্স। গত ২১ মার্চ রাতে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘মাইক্রোসফট-কম্পিউটার সোর্স রোড শো’ শীর্ষক সেমিনারে এ ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এ সময় কম্পিউটার সোর্সের সঙ্গে প্রথমবারের মতো যৌথভাবে বাংলাদেশে নিজেদের পণ্য প্রচারণা কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবসায় উন্নয়নের প্রধান আতিকুর রহমান। কম্পিউটার সোর্সের পরিচালক এস এম মহিবুল হাসান এবং পণ্য ব্যবস্থাপক (মাইক্রসফট) আবু তারেক আল কাইউম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেমিনারে মাইক্রসফটের বিভিন্ন সফটওয়্যারের বিশেষত্বের ওপর পাঁচটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।—বিজ্ঞপ্তি