মাইনক্রাফটে ভারচুয়াল ডেনমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইনক্রাফটে ভারচুয়াল ডেনমার্ক ভূখণ্ড
মাইনক্রাফটে ভারচুয়াল ডেনমার্ক ভূখণ্ড

ভারচুয়াল গেম মাইনক্রাফট খেলোয়াড়রা নতুন একটি ভূখণ্ড ভ্রমণ করার সুযোগ পাবেন। সম্প্রতি পুরো ডেনমার্ককেই ভারচুয়াল হিসেবে উপস্থাপন করছে দেশটির সরকার। ডেনমার্কের ভারচুয়াল ভূখণ্ডে গেমাররা মুক্তভাবে বেড়াতে এবং নিজের বাসস্থান খুঁজে নিতে পারবেন। খবর বিবিসির।
ডেনমার্কের পরিবেশ মন্ত্রণালয় দেশটির ভারচুয়াল এই মানচিত্র গেমারদের জন্য তৈরি করেছে। ভারচুয়াল হিসেবে ডেনমার্ককে উত্তর, দক্ষিণ পূর্বাঞ্চলীয় দ্বীপ এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সার্ভার রয়েছে। এই ভারচুয়াল মডেল তৈরি করতে ডেনমার্ক সরকারের ম্যাপিং ডাটা ব্যবহার করা হয়েছে।
ডেনমার্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা উপকরণ হিসেবে তৈরি হয়েছে এই ভারচুয়াল মানচিত্র যাতে দেশটির সব অঞ্চলে ভারচুয়াল ভ্রমণের সুযোগ থাকছে।
প্রসঙ্গত, মাইনক্রাফট হচ্ছে ব্লক ভাঙ্গা ও গড়ার খেলা। এই গেমে নিজের পছন্দ অনুযায়ী জিনিস গড়ার সুযোগ পান গেমার। ২০১১ সালে মাইনক্রাফট তৈরি করেন সুইডেনের নির্মাতা মার্কাস নচ পারসন।