মাইসেল মোবাইলের পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন নির্মাতা মাইসেল মোবাইলের ঢাকা বিভাগীয় পরিবেশক সম্মেলন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে ৭০ জন পরিবেশক অংশ নেন। সম্মেলনে পরিবেশকদের মাইসেল মোবাইলের পরবর্তী পণ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেই সঙ্গে মোবাইলের নতুন নতুন প্রযুক্তির ব্যবহারের ওপর আলোচনা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মাইসেলের চেয়ারম্যান মো. আবদুল হক, পরিচালন পরিচালক মো. নাহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক মুহাম্মদ মাহবুবুর রহমান মিয়াসহ অনেকে।
সম্মেলনে জানানো হয়, মাইসেল আগামী মাসে অ্যান্ড্রয়েডের ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোন বাজারে ছাড়বে। l বিজ্ঞপ্তি