মাইসেলের থ্রিজি ফোন 'এলিয়েন এসএক্সটু'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্রিজি সুবিধার সাশ্রয়ী দামের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘এলিয়েন এসএক্সটু’ বাজারে এনেছে মোবাইল ফোন বিপণনকারী প্রতিষ্ঠান মাইসেল।
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর এলিয়েন এসএক্সটু স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের অত্যাধুনিক কিউএইচডি ডিসপ্লে যাতে উন্নত রেজুলেশনে ছবি দেখা যায়।
এক গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসরনির্ভর স্মার্টফোনটির পেছনে রয়েছে অটো ফোকাসসহ ৮ মেগা পিক্সেল ক্যামেরা, ১৮০০ এমএএইচ ব্যাটারি, ৫১২ এমবি র্যাম, ৪ জিবি রম ও পোর্টেবল হটস্পট এবং ৩২ জিবি মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা।
এলিয়েন এসএক্সটু সেটটি সাত হাজার ৪৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।
নতুন সেটটি কিনলে এর সঙ্গে একটি পাওয়ার ব্যাংক ও ফ্লিপ কভার বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে মাইসেল।