প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাউসের চাকা দিয়ে কম্পিউটারের শব্দকে নিয়ন্ত্রণ করা যায়। চাইলে যেকোনো প্লেয়ার থেকে অডিও কিংবা ভিডিওর শব্দও নিয়ন্ত্রণ করা যাবে। এ জন্য লাগবে ছোট একটি সফটওয়্যার। ৬৩১ কিলোবাইটের সফটওয়্যারটি http://goo.gl/jxdJM ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি নামিয়ে নিয়ে ইনস্টল করুন। ইনস্টল শেষে টাস্কবার আইকনে দেখতে পাবেন হুইল ভলিউম আইকনটি। মাউসের চাকা ডেস্কটপের ফাঁকা জায়গায় রেখে ঘুরিয়ে দেখুন শব্দ বাড়ছে-কমছে।মো. জাকির হোসেন, দিনাজপুর।