মাছখেকো মাকড়সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছখেকো মাকড়সা
মাছখেকো মাকড়সা

এত দিন সবাই জেনে আসছে, কীটপতঙ্গই বোধ হয় মাকড়সার একমাত্র শিকার৷ কিন্তু অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের একদল প্রাণিবজ্ঞানী এবার এমন কয়েকটি প্রজাতির মাকড়সার সন্ধান পেয়েছেন, যারা মাছও শিকার করে৷ বাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্টিন নেফলার এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্র্যাডলি পুসে বলেন, অরণ্যে ছোট মাছশিকারি অন্তত পাঁচটি বর্গের মাকড়সা রয়েছে৷ এ ছাড়া তিনটি পৃথক বর্গের মাকড়সা গবেষণাগারেও মাছ শিকারে সামর্থ্যের প্রমাণ দিয়েছে৷ প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে গবেষকেরা আরও জানান, বড় আকারের কিছু মাকড়সা নিজেদের চেয়ে আকারে দ্বিগুণ বড় মাছও শিকার করতে পারে৷ ইনডিপেনডেন্ট৷