প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আফ্রিকার মিঠাপানির মাছ পলিপটেরাসের ‘নাক’ নিয়ে গবেষণার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা এবার প্রাণীটির অদ্ভুত শ্বাসক্রিয়ার রহস্য উন্মোচনে সমর্থ হয়েছেন। জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত পলিপটেরাস অন্য মাছের মতো মুখ দিয়ে শ্বাস নেয় না। এটি একমাত্র মাছ, যা কি না এখনো মাথার শীর্ষে দুই ভাল্ভযুক্ত নালির সাহায্যে শ্বাসক্রিয়া সম্পন্ন করে। যুক্তরাষ্ট্রের স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণা প্রতিবেদনটি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে প্রাণীর ক্রমবিকাশ ও রূপান্তর নিয়ে গবেষণায় নতুন মাত্রা যোগ হয়েছে। তাঁদের মতে, জলচর প্রাণীদের মধ্যে ওই প্রাচীন মাছটির মধ্যেই প্রথম এ প্রক্রিয়ার প্রমাণ মেলে। সিডনি মর্নিং হেরাল্ড।