প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোফা বাসাবাড়ির অত্যাবশ্যকীয় এক আসবাব। কিন্তু সোফা যদি হঠাৎ ফুটবল মাঠে নিয়ে আসা হয়, তবে কেমন হবে? হয়েছে তা-ই। জার্মানির দি ইউনিয়ন বার্লিন সকার ক্লাব সমর্থকদের আহ্বান জানিয়েছে, যার যত রকম সোফা আছে, সেগুলো নিয়ে ঝটপট চলে আসুন স্টেডিয়ামে! সে আহ্বানে সাড়া দিয়ে আলতে ফরেস্টেরি স্টেডিয়াম মাঠে একে একে সোফা নিয়ে হাজির সমর্থকেরা! কথা হলো, মাঠ কেন সোফাময়? আসন্ন বিশ্বকাপে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করছে ক্লাব কর্তৃপক্ষ। স্টেডিয়ামে ‘ঘরোয়া আবহ’ তৈরি করতেই সোফার সমাবেশ! ৭০০ সোফা জড়ো করার চিন্তাভাবনা আছে কর্তৃপক্ষের। রয়টার্স।
গ্রন্থনা: রানা আব্বাস