মাতা: মা, জননী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমার্থক শব্দ  অংশ-শেষ

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, বাংলা বিষয়ে সমার্থক শব্দের উপর। নিচে কিছু গুরুত্বপূর্ণ ‘সমার্থক শব্দ’ দেওয়া হলো।
বিজয়: জয়, জিত, প্রাধান্য।
বিদ্যুৎ: তড়িৎ, বিজলি, চপলা, সৌদামিনী।
বৃক্ষ: গাছ, তরু, বিটপী, উদ্ভিদ।
বদ্ধ: বন্ধ, বাঁধন, বন্ধন।
বায়ু: বাতাস, হাওয়া, সমীরণ, পবন।
ভাষণ: উক্তি, বচন, বাক্য।
মেঘ: জলধর, জলদ, বারিদ, নীরদ।
মূর্খ: বোকা, নির্বোধ, আহাম্মক।
মর্জি: ইচ্ছা, খেয়াল, খুশি, সাধ।
মোহিত: বিমুগ্ধ, বিভোর, আত্মহারা।
মৃত্যু: মরণ, দেহাবসান, জীবননাশ, অন্তর্ধান।
মাটি: মৃত্তিকা, মৃৎ, ভূতল।
মুগ্ধ: বিভোর, আত্মহারা মোহগ্রস্ত।
মাতা: মা, জননী, প্রসূতি, গর্ভধারিণী, আম্মা।
সুন্দর: অপরূপ, অনুপম, নিরুপম।
সেতু: পুল, সাঁকো, বাঁধ।
সাধনা: প্রচেষ্টা, আরাধনা, প্রয়াস।
সংকেত: ইঙ্গিত, ইশারা, আভাস।
সূর্য: রবি, তপন, মিহির, প্রভাকর, ভাস্কর।
সোনা: স্বর্ণ, কাঞ্চন, সুবর্ণ।
স্বর্গ: অমরাবতী, জান্নাত, বেহেশত।
সংকল্প: প্রতিজ্ঞা, অভিলাষ, শপথ, অঙ্গীকার।
স্থির: অবিচল, স্থায়ী, অচঞ্চল।
শ্বেত: সাদা, শুভ্র, ধবল, সফেদ।

সহকারী শিক্ষক, ইয়ার নুরুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী