মাতৃভাষা দিবসে ‘আমার বর্ণমালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিকোডে প্রমিত বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’ উন্মুক্ত হবে ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। সরকারি উদ্যোগে তৈরি এ ইউনিকোড বাংলা ফন্ট তৈরির যাবতীয় কাজ দ্রুত এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।সবার জন্য উন্মুক্ত ‘আমার বর্ণমালা’ ফন্ট তৈরিতে কাজ করছে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ।প্রকল্পের সমন্বয়কারী নাজিমউদদোলা প্রথম আলো ডটকমকে জানান, ‘কাজ প্রায় চূড়ান্ত, এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই ২১ ফেব্রুয়ারিতেই সবার জন্য উন্মুক্ত করা হবে “আমার বর্ণমালা”।’এর আগে বাংলা একাডেমীর পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে বর্তমানে অনলাইনে ভাষাচর্চার জন্য একাধিক বাংলা ফন্ট থাকলেও সেগুলো তৈরি করা হয়েছে বাংলা একাডেমীর অনুমোদন ছাড়া। এসব ফন্টে যুক্তবর্ণ ও অন্যান্য বিষয় ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। ফলে ভাষা প্রমিতকরণের কাজটি এ ক্ষেত্রে অসম্পূর্ণ।২০১২ সালের ১২ নভেম্বর বাংলা একাডেমী, গ্রাফিকস ডিজাইন বিভাগ ও এটুআইয়ের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছিল। নতুন ফন্ট তৈরি ছাড়াও ‘আমার বর্ণমালা’ নামের ওয়েবসাইটের উন্নয়নের কাজ চলছে বলেও জানান প্রকল্পের সমন্বয়কারী।এ বিষয়ে বিস্তারিত জানা যাবে http://amarbornomala.gov.bd/ সাইটের লিংকে গেলে।