মাতৃভাষায় প্রোগ্রামিং বইয়ের পাঠক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতৃভাষায় প্রোগ্রামিং শিক্ষাকে এগিয়ে নিতে এসিএম ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাতৃভাষায় প্রোগ্রামিং বইয়ের পাঠক সমাবেশ। এতে আলোচনা করেন কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের লেখক তামিম শাহরিয়ার। পাঠক সমাবেশের পাশাপাশি এতে প্রোগ্রামিংয়ের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রোগ্রামিং ভাষা কী এবং কেনই বা আমরা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। —বিজ্ঞপ্তি