মাদারবোর্ডে পাওয়া যাবে উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের ফক্সকন ব্র্যান্ডের মাদারবোর্ডের চাহিদা বাংলাদেশে বাড়ছে। ফক্সকনের ইন্টেল এইচ৬১ চিপসেট-ভিত্তিক এইচ৬১এমএক্সই-ভি ও বি৭৫এম দুটি মডেলের মাদারবোর্ড কেনার সময় উপহার পাচ্ছেন গ্রাহকেরা। ক্রেতাদের মাদারবোর্ড কিনতে উৎসাহিত করতে আজ ১ জুন থেকে ফক্সকন মাদারবোর্ডে বিশেষ উপহার দিচ্ছে পরিবেশক কম্পিউটার সোর্স লিমিটেড। গত ৩০ মে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক মেহেদী জামান বলেন, ‘বাজারে ক্রেতাদের কাজের ওপর নির্ভর করে বেশ কটি মডেলের ফক্সকন মাদারবোর্ড পাওয়া যায়। অফিসের সাধারণ কাজ, গেমস খেলা কিংবা ওয়ার্কস্টেশন তৈরির উপযোগী এই মাদারবোর্ডগুলো।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক আবদুল হালিম, তরিকুল হক, উপপণ্য ব্যবস্থাপক মাহবুবুর রহমান।আয়োজকেরা জানান, ফক্সকন মডেলের মাদারবোর্ড কিনলেই গ্রাহকেরা একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। এর নম্বরটি ফেসবুকের fb.com/CSLfanclub ঠিকানার ফেসবুক পেজে ‘ফক্সকন স্ক্র্যাচ অ্যান্ড উইন’ ট্যাবে লিখে ক্রেতা জিতে নিতে পারেন নানা পুরস্কার। এই সুযোগ থাকবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।—জাহিদ হোসাইন খান