মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.২৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাখিল পরীক্ষায় এ বছর মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল দুই লাখ ৩৬ হাজার ৬৩০ জন শিক্ষার্থী৷ উত্তীর্ণ হয়েছে দুই লাখ ১১ হাজার ২০৩ জন৷ে পাসের হার ৮৯.২৫ শতাংশ৷ গত বছর পাসের হার ছিল ৮৯.১৩ শতাংশ৷
মাদ্রাসা বোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৩ জন৷ ফলের দিক থেকে এ বছর প্রথম অবস্থানে রয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা৷ প্রতিষ্ঠানটির ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৭৪ জন জিপিএ-৫ পেয়েছে৷ সেরা ২০ মাদ্রাসার তালিকায় দ্বিতীয় গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা৷ শতভাগ পাস ছাড়াও তাদের সফলতায় রয়েছে ২৬০ জন পরীক্ষা দিয়ে ২০৫ জনের জিপিএ-৫ প্রাপ্তি৷ তৃতীয় পিরোজপুরের ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা৷ এ প্রতিষ্ঠান থেকে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন৷
পর্যায়ক্রমে রয়েছে ডেমরার দারুন্নাজাত সিদ্দীকা কামিল মাদ্রাসা, নরসিংদীর জামিয়া-ই-কাসেমিয়া কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, রংপুরের ধাপ সাতগড়া বাইতুল মুকাররাম কামিল মাদ্রাসা, পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসা৷