মাধবকুণ্ডে ইউআইএসসি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্রে স্থানীয় দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়নের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) চালু হয়েছে। গত শুক্রবার বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম এ কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, কুলাউড়ার ইউএনও হাফিজুর রহমান চৌধুরী, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নৈসর্গিক সৌন্দর্য উপভোগে প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকেরা মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে আসেন। পর্যটকদের তথ্যপ্রযুক্তি সেবা দিতেই এ উদ্যোগ।’ —কল্যাণ প্রসূন, জুড়ী (মৌলভীবাজার)