মাধবপুরে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সারা দেশে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র (ইউআইএসসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সারা দেশের মানুষ ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে ভিডিও সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবে। এ উপলক্ষে শুধু আজকের দিনের জন্য হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ও ছাতিয়াইন ইউনিয়নের উদ্যোক্তারা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছেন। বাঘাসুরা ইউনিয়নের উদ্যোক্তা সাইফুর রহমান বলেন, এতে এলাকার বেকার যুবকসমাজ অনেক উপকৃত হবে। ছাতিয়াইন ইউপির সচিব বিশ্বজিৎ দেব বলেন, তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সেবা পাওয়া সাধারণ মানুষের দুর্লভের বিষয় ছিল। —জামাল মো. আবু নাছের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি