মানবসম্পদ ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিআইটি এবং বেসিসের যৌথ আয়োজনে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে শেষ হয়েছে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা। ঢাকায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। যেকোনো প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যকার যোগসূত্রই হলো মানবসম্পদ ব্যবস্থাপনা। এসব বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জিপিআইটির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান ও বিশেষজ্ঞ শাকিলা মাহমুদ। খবর বিজ্ঞপ্তির।দক্ষ মানবসম্পদ যেকোনো প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মানবসম্পদের সর্বোত্তম ব্যবহারে যেকোনো প্রতিষ্ঠানের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলাসহ মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার এবং কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সুসম্পর্ক স্থাপন করার গুরুদায়িত্ব হলেও মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা বা সংশ্লিষ্ট বিভাগের বেসিস এবং জিপিআইটির পাঁচ দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার এটি ছিল দ্বিতীয় আয়োজন।