মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে তথ্যপ্রযুক্তি সহায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে মানবসম্পদ ব্যবস্থাপনার (এইচআরএম) যুগোপযোগী ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে হবে। এটিকে গ্রহণযোগ্য পেশায় রূপান্তরিত করতে পারলে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব। গত বুধবার ঢাকায় অনুষ্ঠিত ‘অটোমোশন ইন এইচআর ম্যানেজমেন্ট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজনে বাংলাদেশ সোসাইটি ফর এইচআর ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) সহযোগিতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেসিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, বিএসএইচআরএমের সভাপতি মো. মোশারফ হোসেন, বেসিসের কোষাধ্যক্ষ উত্তম কুমার পালসহ অনেকে। বৈঠকের শুরুতেই মূল বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন অ্যাডভান্স ইআরপি (বিডি) লিমিটেডের পরিচালক মেস্তাফিজুর রহমান।
—মো. রাফাত জামিল