মানসিক চাপে ওজন বৃদ্ধি পাঁচ কেজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব নারী স্নায়বিক বা মানসিক চাপে ভোগেন, তাঁদের ওজন বৃদ্ধির ঝুঁকি বেশি। এ রকম চাপের মধ্যে তাঁরা যদি দিনে এক বেলাও চর্বিযুক্ত খাবার খান, বছরে তাঁদের ওজন পাঁচ কেজি পর্যন্ত বেড়ে যেতে পারে। কারণ মানসিক চাপের প্রভাবে তখন তাঁদের বিপাক প্রক্রিয়ার গতি ধীর হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন বায়োলজিক্যাল সাইকিয়াট্রি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় ৫৮ জন নারী অংশ নেন। তাঁদের বয়সের গড় ৫৩ বছর। গবেষকেরা বলেন, বিপর্যস্ত মানসিক অবস্থায় নারীরা এটা-সেটা খান। কিন্তু সেই অনুপাতে তখন তাঁদের ক্যালরি কম খরচ হয়। পরিণতিতে ওজন বেড়ে যায়। আইএএনএস।