মানা নেই উৎসবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইন্টারনেট উৎসব বলে কথা। এই দিন কি আর স্কুল খোলা থাকবে! আমরা সবাই চলে এসেছি ম্যামের সঙ্গে।’ জানাল মার্ক রেসিডেন্সিয়াল স্কুলের ছোট্ট শিক্ষার্থী ফাইজা নূর। পার্বতীপুর উৎসবে ফাইজার স্কুল থেকে তার মতো আরও তিন শতাধিক খুদে শিক্ষার্থী অংশ নেয়। যারা পড়ছে প্লে থেকে পঞ্চম শ্রেণীতে। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, খুদে এসব শিক্ষার্থীর মধ্যে ইন্টারনেট বা কম্পিউটারের ধারণা দিতেই এখানে নিয়ে আসা। উৎসবে এসে তারা মেতে ছিল আনন্দে। প্রতিটি বুথে গিয়ে ইন্টারনেট সম্পর্কে ধারণা নিতেও ভোলেনি তারা। গেমস জোনে তেমনি এক খুদে শিক্ষার্থী আহসান হাবিবের সঙ্গে কথা হয়। হাবিব জানায়, ‘অনেক কিছু শিখে গেলাম কম্পিউটার থেকে। প্রতিযোগিতায় অংশ নিতে শ্রেণীর বাধা থাকলেও উৎসবে আসতে তো আর মানা নেই।’—ইমাম হাসান