
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৪সঠিক উত্তরটি খাতায় লেখ অংশ-৪
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
সংকল্প
# নিচের অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো।
থাকব নাক বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
১. ‘সংকল্প’ কবিতার রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. শামসুর রাহমান
গ. সুফিয়া কামাল ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ক. কাজী নজরুল ইসলাম।
২. কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন?
ক. ১৮৮৮ সালে খ. ১৮৮৫ গ. ১৮৯৯ সালে ঘ. ১৮৯২ সালে
উত্তর: গ. ১৮৯৯ সালে।
৩. বাংলাদেশের জাতীয় কবির নাম কী?
ক. কাজী নজরুল ইসলাম খ. জসীমউদ্দীন
গ. জীবনানন্দ দাশ ঘ. আবুল হোসেন
উত্তর: ক. কাজী নজরুল ইসলাম।
৪. কাজী নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় কেন?
ক. বিদ্রোহ করেছেন বলে খ. কবিতা লিখেছেন বলে
গ. অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে
ঘ. বিদ্রোহী কবিতা লিখেছেন বলে
উত্তর: ঘ. বিদ্রোহী কবিতা লিখেছেন বলে।
৫. ‘আকাশের দিকে’ —এই বাক্যটি বোঝায় কোন শব্দ দ্বারা?
ক. আকাশের পার্শ্বে খ. জাল গ. স্বর্গপানে ঘ. মর্তলোকে
উত্তর: গ. স্বর্গপানে।
৬. ‘সংকল্প’ শব্দের অর্থ কী?
ক. প্রতিজ্ঞা খ. কল্পনা গ. প্রতিশ্রুতি ঘ. প্রতিবাদ
উত্তর: ক. প্রতিজ্ঞা।
৭. ‘যন্ত্রণা’ শব্দের যুক্তবর্ণটি কী কী বর্ণযোগে গঠিত হয়েছে?
ক. ন্+ত্র খ. ণ+ত গ. র্ষ্+ত ঘ. ন+ক উত্তর: ক. ন্+ত্র।
৮. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. অন্তরিক্ষ খ. আন্তরিক্ষ গ. অন্তরীক্ষ ঘ. আন্তঃবীক্ষ
উত্তর: গ. অন্তরীক্ষ
৯. কিশোর কী করতে চায়?
ক. ঘরে বসে থাকতে খ. নদীতে সাঁতার কাটতে
গ. বিশ্ব দেখতে ঘ. পড়াশোনা করতে
উত্তর: গ. বিশ্ব দেখতে।
১০. কিশোর দেশান্তরে বের হতে চায় কেন?
ক. আজব জিনিস দেখার জন্য খ. কবিতা শোনার জন্য
গ. মেলা দেখার জন্য ঘ. উপন্যাস লেখার জন্য
উত্তর: ক. আজব জিনিস দেখার জন্য।
১১. মানুষের নেশা কী?
ক. যুদ্ধ করা খ. ভয় পাওয়া গ. জয় করা ঘ. লজ্জা পাওয়া
উত্তর: গ. জয় করা।
১২. ‘মরণ-যন্ত্রণা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকে খ. কষ্ট গ. মরণ ঘ. ব্যথা
উত্তর: ক. মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকে।
১৩. কিশোরের ইচ্ছা কী?
ক. বাংলাদেশ দেখা খ. বিশ্বের সবকিছু দেখা
গ. চীন দেখা ঘ. পাকিস্তান দেখা
উত্তর: খ. বিশ্বের সবকিছু দেখা।
১৪. কিশোরের মনে বদ্ধ প্রতিজ্ঞা কী?
ক. খেলবে খ. পাখি দেখবে গ. ঘরে থাকবে ঘ. পৃথিবী দেখবে
উত্তর: ঘ. পৃথিবী দেখবে।
১৫. ‘সংকল্প’ কবিতার উদ্দেশ্য কোনটি?
ক. ভয় সৃষ্টি করা খ. কিশোর মনে কৌতূহল সৃষ্টি করা
গ. কিশোরকে সাহস দেওয়া ঘ. মরণ-যন্ত্রণা বোঝানো
উত্তর: খ. কিশোর মনে কৌতূহল সৃষ্টি করা।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল