মানুষের জন্য জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকারবার্গ দম্পতি
জাকারবার্গ দম্পতি

যুক্তরাষ্ট্রের দাতা ব্যক্তিদের তালিকা করলে যাঁদের নাম আসে, সে তালিকার অন্যতম ব্যক্তিত্ব ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বেশ আগে থেকেই দাতব্য কাজে নিজের অর্থসম্পদ দান করার জন্য খ্যাতি রয়েছে এই কোটিপতি প্রধান নির্বাহীর। এক খবরে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের দাতাদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন তিনি। সিলিকন ভ্যালির একটি সংস্থাকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার দান করার মাধ্যমে নিজেকে অন্য আরেক উচ্চতায় নিয়ে গেলেন বিশ্বের ১২০ কোটি মানুষের জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নির্মাতা।
মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশনে সম্প্রতি বিশাল এই দান করার মাধ্যমে সবচেয়ে কম বয়সী দাতা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। জাকারবার্গ যুক্তরাষ্ট্রের ১৪ জন বড় দাতার তালিকায় শামিল হলেন, যার মধ্যে নিউইয়র্কের মেয়র ব্লুমবার্গ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ডেভিড কোহর মতো ব্যক্তিরা রয়েছেন।
প্রসঙ্গত, ২০১২ সালেও বড় অঙ্কের অর্থ দান করেছিলেন জাকারবার্গ দম্পতি।