মাফ চাওয়ার অ্যাপ্লিকেশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমএসটিওয়াই নামের একটি অ্যাপ্লিকেশন দিয়ে বার্তা পাঠিয়ে মাফ চাওয়া যাবে।
এমএসটিওয়াই নামের একটি অ্যাপ্লিকেশন দিয়ে বার্তা পাঠিয়ে মাফ চাওয়া যাবে।

বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব, বান্ধবীর রাগ কিংবা প্রেমিকার অভিমান? একটু মাফ চাইলেই তো বরফ গলা জল হয়ে যাবে। কিন্তু সরাসরি ফোন কল কিংবা বার্তা পাঠিয়ে সেই মাফ চাইতে যদি দ্বিধা লাগে তবে তাকে বরং গানের দু-এক কলি শুনিয়ে দিতে পারেন। তাতে আপনার কাজ হয়েও যেতে পারে। কৌশলে এই মাফ চাওয়াটা হতে পারে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এ রকম একটি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এমএসটিওয়াই বা ‘মাই সং টু ইউ’।
টেলিগ্রাফ অনলাইনের এক খবরে বলা হয়েছে, এই অ্যাপটির সাহায্যে ৩০ সেকেন্ডের গানের ক্লিপ পাঠানো যায়। এ ছাড়াও সঙ্গে ছবি-বার্তা পাঠানোর সুবিধাও আছে।
যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান এই অ্যাপটি তৈরি করেছে। বিশ্বের ১৫৫টি দেশে অ্যাপটি উন্মুক্ত হয়েছে এটি। বর্তমানে গুগল প্লে ও অ্যাপ স্টোরে এটি ডাউনলোড করা যাচ্ছে। এতে দুই হাজার গানের তালিকা রয়েছে যা বিভিন্ন বিভাগে ভাগ করে রাখা হয়েছে।
এমএসটিওয়াইয়ের প্রতিষ্ঠাতা গ্র্যান্ট বভি দাবি করেছেন, ‘সংগীতের আবেদন অনেক শক্তিশালী। ছবি, টেলিভিশন, বিজ্ঞাপন সবখানেই এর ব্যবহার দেখা যায়। তবে বার্তা হিসেবে কেন গান শোনানো যাবে না? এটা দারুণ কাজে দেবে।’
এমএসটিওয়াই ছাড়াও এ ধরণের অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে লা-লা ও রিদম।