মামলা ব্যবস্থাপনা ও আদালতের কার্যক্রম বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে মামলা ব্যবস্থাপনা ও আদালতের সার্বিক কার্যক্রম পরিচালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারবিষয়ক এক কর্মশালা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত কর্মাশালার প্রথম দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং দ্বিতীয় দিনে ঢাকা কোর্ট ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরত নিম্ন আদালতের বিচারকেরা অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। এ সময় বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলা ব্যবস্থাপনায় কীভাবে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে বিচারকদের দক্ষতা বৃদ্ধির জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।