মামা বললেন, এটা শখের হাঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরামচিহ্ন  অংশ-২
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের প্রশ্নপত্রের ১০ নম্বর প্রশ্নটি হলো বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। আজ দেওয়া হলো কয়েকটি নির্বাচিত নমুনা ‘বিরাম চিহ্নের’ অনুচ্ছেদ।

প্রশ্ন: মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তা ছাড়া শখের যেকোনো জিনিসই তো সুন্দর
উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়। তাই এর নাম শখের হাঁড়ি। তা ছাড়া শখের যেকোনো জিনিসই তো সুন্দর।
প্রশ্ন: মামা বললেন বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা হ্যাঁ আজকাল ও রকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে
উত্তর: মামা বললেন, বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা। হ্যাঁ, আজকাল ও রকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে।
প্রশ্ন: যখন ভোরবেলা রাজার ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলতে পারছে না কী হলো কী হলো
উত্তর: যখন ভোরবেলা রাজার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখে যে, কিছুতেই সে চোখ খুলতে পারছে না। কী হলো কী হলো!
প্রশ্ন: নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ মন্ত্রীকে ধমক দেয় সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে সকলে রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে তাদের রানি তো এমন ছিল না
উত্তর: নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ! মন্ত্রীকে ধমক দেয়, সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে। সকলে রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে, তাদের রানি তো এমন ছিল না!
প্রশ্ন: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে
উত্তর: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান। বলেন, লাখ লাখ সুচ চাও তো? আমি দিতে পারি। এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে।
প্রশ্ন: নকল রানি উঠানে আলপনা দিতে যায় কোথায় নকশা কোথায় কী এখানে এক খাবলা রং লেপে ওখানে এক খাবলা লেপে দেখতে সে কী অসুন্দর যে দেখায়
উত্তর: নকল রানি উঠানে আলপনা দিতে যায়। কোথায় নকশা কোথায় কী—এখানে এক খাবলা রং লেপে, ওখানে এক খাবলা লেপে, দেখতে সে কী অসুন্দর যে দেখায়!

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল