মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলো বাংলাদেশি প্রতিষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফটওয়্যার শিল্পের বিকাশের জন্য সম্প্রতি বাংলাদেশি প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড এবং মার্কিন প্রতিষ্ঠান ভার্চুস্ট্রিম ইনকরপোরেটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। ভার্চুস্ট্রিমের জ্যেষ্ঠ উপদেষ্টা এডওয়ার্ড ফ্র্যাঙ্কলিন এবং ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান চুক্তিপত্রে সই করেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার অ্যান্থনিসহ অনেকে উপস্থিত ছিলেন।এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটি ক্লাউড অ্যাডভাইজার টুল ও ক্লাউড প্লাটফর্ম সার্ভিসেস বাজারজাতকরণে যৌথভাবে কাজ করবে। এই তথ্যপ্রযুক্তি সেবা বাংলাদেশের ব্যবসায়িক অবকাঠামোগত কর্মক্ষমতা ও শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠান দুটি আশা করছে।—বিজ্ঞপ্তি