প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞান বিষয়ে প্রাথমিক জ্ঞানের বিস্ময়কর ঘাটতি রয়েছে মার্কিনদের। পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে, এই তথ্যও তাঁদের প্রতি চারজনে একজনের অজানা। যুক্তরাষ্ট্রের দুই হাজার ২০০ জনের ওপর ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন পরিচালিত নতুন এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জরিপে অংশগ্রহণকারীদের ভৌত ও জীববিজ্ঞান সম্পর্কে নয়টি প্রশ্ন করে গড়ে সাড়ে ছয়টির সঠিক উত্তর পাওয়া যায়। মাত্র ৭৪ শতাংশ জানেন, পৃথিবী নিজ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। আর ২৬ শতাংশ এ বিষয়ে বেখবর। মানুষের বিবর্তন সম্পর্কে ৪৮ শতাংশ মার্কিন নাগরিকের স্পষ্ট ধারণা রয়েছে। শিকাগোতে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। এএফপি।