ইন্টারনেটে যাঁরা আউটসোর্সিংয়ের কাজ করেন, ইদানীং দেখা যাচ্ছে কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইটে (মার্কেটপ্লেস) তাঁদের, অর্থাৎ ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট প্রায়ই সাময়িকভাবে বন্ধ (সাসপেন্ড) হয়ে যাচ্ছে। বিশেষ করে আপওয়ার্ক (www.upwork.com) মানে ওডেস্ক অ্যাকাউন্ট। ইল্যান্স (www.elance.com) অ্যাকাউন্টও সাসপেন্ড হচ্ছে, তবে কিছুটা কম। এ প্রসঙ্গে আপওয়ার্ক-ইল্যান্সের কর্মকর্তারা জানান, মার্কেটপ্লেসে কাজের ধরনের ক্ষেত্রে নিয়ম-নীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। সাম্প্রতিক সময়ে অ্যাকাউন্ট পর্যালোচনায় (রিভিউ) কড়াকড়ি করা হচ্ছে। এ কারণে অ্যাকাউন্ট সাসপেন্ডের সংখ্যাও বাড়ছে।
অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কিছু কারণ—
ইল্যান্স বা আপওয়ার্কে সব সময়ই বিভিন্ন অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা হয় এবং কোনো অসংগতি থাকলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
যেসব ব্যবহারকারীর কাজের রেকর্ড ভালো নয়, কিংবা কাজদাতা (ক্লায়েন্ট) খারাপ মতামত দিয়েছেন, তাঁদের কার্যক্রম থেকে বিরত রাখতে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়।
পেমেন্ট ছাড়া কাজ বাতিল করে দিলে প্রোফাইলের সাকসেস স্কোর কমে যায়। নিয়মিত এমন হলে অ্যাকাউন্ট হাইড বা সাসপেন্ডও হতে পারে।
ক্লায়েন্টের সঙ্গে বাজে ব্যবহার করলে, ক্লায়েন্টের কাজ নষ্ট করলে তাঁর অভিযোগের কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
মার্কেটপ্লেসের বাইরে লেনদেন করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
কভার লেটার কপি-পেস্ট করলে, উল্টাপাল্টা লিখলে, ক্লায়েন্ট অভিযোগ জানালে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
অ্যাকাউন্ট ভেরিফাই না করালেও হতে পারে সাসপেন্ড।
মার্কেটপ্লেসের নিয়ম-নীতি ভঙ্গ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে।
মো. আমিনুর রহমান