সঠিক উত্তর লেখ অংশ-৯
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ নিয়ে নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৫৫. ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক কোনটি?
ক. ধ্রুবলোক খ. তপলোক গ. জ্ঞান ঘ. উর্ধ্বলোক
উত্তর: ক. ধ্রুবলোক।
৫৬. ধ্রুবের উপাখ্যান থেকে আমরা কী শিক্ষালাভ করতে পারি?
ক. ভগবানকে একাগ্রচিত্তে ভক্তি করতে হবে
খ. সমাজে সবার মঙ্গল করতে হবে
গ. সবাইকে অর্থনৈতিক সাহায্য করতে হবে
ঘ. একে অপরকে ভালোবাসতে হবে
উত্তর: .ক. ভগবানকে একাগ্রচিত্তে ভক্তি করতে হবে।
৫৭. মহাপুরুষ ও মহীয়সী নারীদের লক্ষ্য ও উদ্দেশ্য কী?
ক. অর্থনৈতিক উন্নতি খ. নিজের উন্নতি
গ. পরের কল্যাণ ঘ. বিশৃঙ্খলা ঘটানো
উত্তর: গ. পরের কল্যাণ।
৫৮. স্বামী প্রণবানন্দের মাতার নাম কী?
ক. সারদা দেবী খ. সরূপা দেবী
গ. অন্নপূর্ণা দেবী ঘ. লক্ষ্মী দেবী
উত্তর: ক. সারদা দেবী।
৫৯. স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম—
ক. বিলে খ. গৌতম গ. নারদ ঘ. বিনোদ
উত্তর :ঘ. বিনোদ।
৬০. ‘সুরেশ বাবু ছোটবেলা থেকেই ছিলেন শিবের ভক্ত?—এখানে সুরেশ চরিত্রে কার প্রতিফলন ঘটেছে?
ক. বিবেকানন্দ খ. প্রণবানন্দ
গ. অরবিন্দ ঘ. স্বরূপানন্দ
উত্তর: খ. প্রণবানন্দ।
৬১. ‘ওঙ্কার সাধনা’ বলতে তুমি কোন দেবতার সাধনা মনে করো?
ক. শিব গ. দুর্গা গ. কালী ঘ. বিষ্ণু
উত্তর: ক. শিব।
৬২. মার্গারেটের পিতা স্যামুয়েল কী ছিলেন?
ক. ব্যবসায়ী খ. ধর্মপ্রচারক
গ. সমাজসেবক ঘ. গির্জার প্রধান
উত্তর: খ. ধর্মপ্রচারক।
৬৩. চার্চের কর্তৃপক্ষের সঙ্গে মার্গারেটের মতবিরোধের কারণ কী?
ক. চার্চের কর্তৃত্ব খ. চার্চের রাজনীতি
গ. চার্চের সাহায্য ঘ. চার্চের সংস্কার
উত্তর: গ. চার্চের সাহায্য।
৬৪. ‘বেদান্তের ধর্মমত তাঁকে শান্তি দেয়’—কার কথা বলা হয়েছে?
ক. স্যামুয়েল খ. স্বামী বিবেকানন্দ
গ. স্বামী প্রবণানন্দ ঘ. মার্গারেট
উত্তর: ঘ. মার্গারেট।
৬৫. বিনোদের কীর্তন দল গঠন করার উদ্দেশ্য—
ক. মানুষের মধ্যে ভক্তিভাব জাগ্রত করা
খ. অধিক রোজগারের আশা
গ. সমাজে তাঁর প্রতিষ্ঠিত হওয়া
ঘ. সমাজে তাঁর নাম ছড়ানো
উত্তর: ক. মানুষের মধ্যে ভক্তিভাব জাগ্রত করা।
৬৬. ‘বিনোদের পরিচয় হয় তপস্বী ব্রহ্মচারী হিসেবে’—এখানে ‘তপস্বী ব্রহ্মচারী’ দ্বারা আমরা কী বুঝতে পারি?
ক. চুল দাড়ি লম্বা খ. তপস্যায় যিনি মগ্ন থাকেন
গ. যিনি সাধনা করেন না
ঘ. যিনি কীর্তন করে ঘুরে বেড়ান
উত্তর: খ. তপস্যায় যিনি মগ্ন থাকেন।
৬৭. বিনোদ পড়াশোনায় মন দিতে পারেননি কেন? ক. পড়াশোনা ভালো লাগত না
খ. পিতার অবহেলায় গ. সংসার চালানোর জন্য
ঘ. স্বদেশি আন্দোলনের প্রভাবে
উত্তর: ঘ. স্বদেশি আন্দোলনের প্রভাবে।
৬৮। জ্ঞানকাণ্ডের বিষয়বস্তু হচ্ছে—
ক. আত্মা সম্পর্কে জ্ঞান খ. ঈশ্বর সম্পর্কে জ্ঞান
গ. ব্রহ্মা সম্পর্কে জ্ঞান ঘ. দেব-দেবী সম্পর্কে জ্ঞান
উত্তর: গ. ব্রহ্মা সম্পর্কে জ্ঞান
৬৯. বৈদিক দেব-দেবীরা কেমন ছিলেন?
ক. রক্তিম খ. উজ্জ্বল
গ. শক্তিতে ভরপুর ঘ. নিরাকার
উত্তর: ঘ. নিরাকার।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা