মার্চে আসছে নতুন আইফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে ছড়িয়ে পড়া নতুন আইফোনের ছবি
ইন্টারনেটে ছড়িয়ে পড়া নতুন আইফোনের ছবি

আগামী মার্চে আসছে নতুন আইফোন। উন্নত ক্যামেরা-সুবিধার অ্যাপল পে এবং লাইভ ছবিসহ নতুন একাধিক বৈশিষ্ট্য নিয়ে নতুন আইফোন বাজারে আসতে পারে। ‘৫ স্পেশাল এডিশন বা ৫এসই’ হতে পারে নতুন আইফোনের মডেল। আগের যেকোনো আইফোনের চেয়ে একেবারে নতুন হিসেবে বাজারে আসা আইফোনের দামও কম হতে পারে বলে জানা গেছে। নতুন এ আইফোনে পর্দা হতে পারে ৪ ইঞ্চি। এর আগে আইফোন ৫ এবং ৫এসের পর্দাও একই সাইজের। ছোট আকারের আইফোন এবং কিছুটা কম দামে যাতে ব্যবহারকারীরা আইফোন পেতে পারেন, সে লক্ষ্যে এবার নতুন আইফোন বাজারে ছাড়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ছোট আকারের আইফোনে চাহিদাও বেশি বলে মনে করা হচ্ছে। এক হিসাবে দেখা গেছে, ৪.৭ ইঞ্চি এবং ৫.৫ ইঞ্চি সাইজের পর্দার আইফোন ৬ এবং ৬এস বাজারে এসেছে ২০১৪ সালে। এরপরও আইফোনের প্রায় লাখো ব্যবহারকারী এখনো পুরোনো সাইজের আইফোনই ব্যবহার করছেন। বিশেষ করে আইফোন ৫এস মডেলের প্রায় দুই থেকে আড়াই বছরের পুরোনো হলেও এ মডেলটির চাহিদা এখনো বেশি বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

এর আগে কম দামের প্লাস্টিক কেস দিয়ে তৈরি আইফোন ৫সি বাজারে এলেও সেটি তেমন জনপ্রিয় হয়নি। বিশেষ করে অ্যাপলের ‘সি’ মডেলের আইফোন বাজারে তেমন জনপ্রিয়তা পায়নি। নতুন আইফোনের একটি ছবি ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে নতুন আইফোনের নতুন কিছু পরিবর্তন। আর তাতে পাওয়ার বোতাম ওপরের বদলে রাখা হয়েছে ডান পাশে। এতে আইফোন ৬ মডেলের মতোই থাকছে ৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা এবং ১.২ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। এখন অ্যাপলপ্রেমীদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিনের জন্য।
দ্য টেলিগ্রাফ