মার্সিডিজ ‘সারফেস ট্যাব’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাহ উইনফ্রে জানিয়েছেন, ২০১২ সালে বাজারে আসা ইলেকট্রনিক পণ্যগুলোর মধ্যে মাইক্রোসফটের তৈরি উইন্ডোজনির্ভর সারফেস ট্যাব তাঁর সবচে বেশি পছন্দের পণ্য। সম্প্রতি চলতি বছরের সেরা পছন্দের পণ্যটির কথা জানিয়ে অপরাহ উইনফ্রে বলেন, ‘মাইক্রোসফটের সারফেস ট্যাবলেট যেন মার্সিডিজ বেঞ্জ গাড়ির মতো।’ এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।প্রসঙ্গত, ২৬ অক্টোবর সারফেস ট্যাবলেট বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। গত এক সপ্তাহে অ্যাপলের তৈরি আইপ্যাডের মতো শোরগোল তুলতে না পারলেও সারফেস ট্যাবলেট প্রযুক্তি বিশ্লেষকসহ বিভিন্ন মহলেই প্রশংসিত হয়েছে। সম্প্রতি অপরাহ উইনফ্রে জানিয়ে দিলেন তাঁর পছন্দের কথা।সারফেস ট্যাবলেটের প্রশংসায় অপরাহ আরও জানিয়েছেন, ‘ফুল সাইজ কি-বোর্ড আমার কাজ সহজ করে দেয়। ট্যাবলেটটির কিকস্ট্যান্ডটি আমাকে মুভি দেখা বা স্কাইপি ব্যবহার করতে সুবিধা দেয়। আর হালকাপাতলা হওয়ায় ল্যাপটপের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি।’