মাল্টিপ্ল্যান সেন্টারে ডিজিটাল আইসিটি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ডিসেম্বর ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারের ডিজিটাল আইসিটি মেলা। সাতদিনব্যাপী‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক এ মেলার লোগো অবমুক্ত করা উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক তৌফিক এহসান, মিডিয়া উপকমিটির সদস্যসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং নির্বাহী সদস্য এ কে এম মাহবুব উদ্দিন সহ অনেকে। ‘তথ্যপ্রযুক্তি আগামীর উন্নয়ন’—এ স্লোগানে আয়োজিত এবারের মেলায় দেশের ৪৫০ থেকে ৫০০টি আইটি প্রতিষ্ঠান অংশ নেবে। বিভিন্ন প্রযুক্তি পণ্যের পাশাপাশি মেলায় থাকবে নানা আয়োজন।মেলার বিস্তারিত জানা যাবে ww.digitalictfair.com ঠিকানার ওয়েবসাইটে। —রাকিব মোজাহিদ